SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

২০ ভারতীয় সেনা নিহত - লাদাখ সীমান্তে চীন-ভারত ভয়াবহ সংঘর্ষ

Jun-17, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

লাদাখ সীমান্তে চীনা সৈন্যদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ভারতের একজন কর্নেল পদমর্যাদার সেনাসহ মোট ২০ সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) এনডিটিভি জানায়, সোমবার (১৫ জুন) রাতে গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষে এ প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই দাবি করেছে, এ সংঘর্ষে চীনের অন্তত ৪৩ সেনা নিহত অথবা গুরুতর আহত হয়েছেন।

এর আগে ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছিল, চীনা সেনাদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন অফিসার ও ২ সেনা সদস্য নিহত হয়েছেন। 

এদিকে চীনের পিপল লিবারেশন আর্মি (পিএলএ) লাইন অব একচুয়াল কন্ট্রোল থেকে সেনাদের ফিরিয়ে নেওয়ার পর মতপার্থক্য নিরসনে ভারতকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে পিএলএ বলেছে, আমরা চাই ভারত তার সম্মুখ বাহিনীকে নিয়ন্ত্রণ করুক। বন্ধ করুক সব উস্কানিমূলক পদক্ষেপ। এরপর মতপার্থক্য নিরসনে সংলাপ ও আলোচনার সঠিক পথে ফিরতে চীনের সঙ্গে কাজ করুক।

Related Post