SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ভ্রমণ কোটায় চালু করা যাবে আন্তর্জাতিক ডেবিট কার্ড

Jun-17, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

দেশে প্রথমবারের মতো গ্রাহকদের ব্যাংক হিসাবের বিপরীতে ব্যক্তিগত ভ্রমণ কোটায় আন্তর্জাতিক ডেবিট কার্ড ইস্যুর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বার্ষিক ভ্রমণ ব্যয় ক্রেডিট কার্ডের মতোই ১২ হাজার ডলারের বেশি হবে না।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এখন থেকে ব্যাংকগুলো ভ্রমণ কোটার আওতায় গ্রাহকের স্থানীয় মুদ্রায় খোলা ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ইস্যু করতে পারবে। বিদেশে খরচ করার আগে ব্যাংকের কাছ থেকে গ্রাহকের পাসপোর্টে ডলার এনড্রোসমেন্ট করে নিতে হবে। বিদেশে খরচ করা অর্থ সমন্বয় করার জন্য গ্রাহকের যে হিসাবের সঙ্গে আন্তর্জাতিক ডেবিট কার্ড সংযুক্ত থাকবে, সেই হিসাবে পর্যাপ্ত অর্থ থাকতে হবে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, বাংলাদেশিরা বর্তমানে ব্যক্তিগতভাবে বিশ্ব ভ্রমণের জন্য বাৎসরিক মাথাপিছু একজন গ্রাহক সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ খরচ করতে পারেন। 

এর আগে সার্কভুক্ত দেশ ও মিয়ানমারের জন্য ৫ হাজার ডলার ছিল এ সীমা। এছাড়া অন্যান্য দেশের জন্য ছিল ৭ হাজার ডলার। ডেবিট কার্ডের ব্যয়ও এর চেয়ে বেশি করা যাবে না।

Related Post