SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার এর সফলতা নিয়ে রেজাউল একরাম;

Oct-29, 2012 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক সাক্ষাতকার

সরকারের পাশাপাশি দেশের পর্যটন খাতের উন্নয়ন করাই রেজাউল একরামের মূল উদ্দেশ্য। আর এ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতেই তার এই পথ চলা। বাংলাদেশ আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ার ২০১২-এর উদ্যোক্তা বিএফটিডি -র এক্সেকিউটিভ ডিরেক্টর রেজাউল একরামের সাথে কথা হয় ট্রাভেল নিউজের সহ-সম্পাদক সাইফুল ইসলামের।

ট্র্যাভেল নিউজ প্রতিবেদকঃ মেলার সফলতা নিয়ে কিছু বলুন?

রেজাউল একরামঃ এবারের মেলার সফলতাকে নিয়ে আমি খুব খুশি। মেলাটি ৭৫ ভাগ সফল হয়েছে। যদিও ৮০ ভাগ আশা করা হয়েছিল।

 ট্র্যাভেল নিউজ প্রতিবেদকঃ বিআইটিএফ কে নিয়ে আপনার ভবিষ্যত পরিকল্পনা কি?

রেজাউল একরামঃ এই মেলার সফলতাই পরবর্তী মেলার পরিকল্পনা করতে সাহস দিয়েছে। ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুলাই পর্যন্ত মোট ১৮টি পরিকল্পনা রয়েছে বিআইটিএফ এর কাছে। দেশ-বিদেশে বাংলাদেশের পর্যটন কে ফুটিয়ে তুলতে ইতালি, ইউএস সহ পৃথিবীর বিভিন্ন দেশে এ পরিকল্পনার বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনায় মেলা, রোড সো, পিঠা উৎসব, ফ্রি স্পেশিয়াল ড্রাইভিং কোর্স ইত্যাদি রয়েছে।

দেশের পর্যটন খাতের উন্নয়ন করাই এ পরিকল্পনার প্রথম ও মূল লক্ষ্য।

সহকারী সম্পাদক
সাইফুল ইসলাম

Related Post