SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

যুক্তরাষ্ট্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে ইউরোপ

Jul-05, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

প্রায় ৭০ বছরেরও বেশি সময় ধরে আটলান্টিকের এক পাশের যুক্তরাষ্ট্র আর অপর পাশের ইউরোপের মধ্যে স্থিতির অটল ভিত্তি ও যুক্তরাষ্ট্রচালিত পশ্চিমা শৃঙ্খলার মূল্যবোধের অনড় অবস্থান জারি রেখেছে।


কিন্তু ২০২০ সালে এসে দেখা যাচ্ছে, এই সম্পর্ক নিয়ে আটলান্টিকের দুই পারেরই নতুন করে ভাববার সময় এসেছে।

এ সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন ‌‘নিরাপদ দেশের’ তালিকা প্রকাশ করে ইইউতে প্রবেশের অনুমতি দেয়। কিন্তু তালিকায় নেই যুক্তরাষ্ট্রের নাম।

এতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের করোনা বিপর্যয় দেখে অশ্রুবিসর্জন করলেও, অদূর ভবিষ্যতে ইউরোপের মাটিতে মার্কিন পর্যটকদের স্বাগত জানানো হবে না বলেই ধারণা করা হচ্ছে।

তবে সবচেয়ে নজরকাড়া বিষয় হলো ইইউ ঘোষিত ওই তালিকায় করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের নাম থাকলেও যুক্তরাষ্ট্রকে তালিকায় রাখেনি ইইউ।

তবে চীনের জন্য ইইউ দরজা খুলতে তখনই সম্মত হবে, যদি চীনও অনুরূপভাবে ইইউভুক্ত দেশগুলোর জন্য দরজা খুলে দেয়।

ইউরোপীয়ানদের নিয়ে একাধিকবার তীব্র সমালোচনাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্ভবত সান্ত্বনা দিতেই ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃপক্ষ জোরের সঙ্গে জানিয়েছে, রাজনৈতিক বিবেচনায় নয় বরং বৈশ্বিক মহামারির বর্তমান পরিস্থিতিকে বিবেচনায় নিয়েই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related Post