SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর স্ত্রী করোনায় মারা গেছেন

Jun-29, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সি এমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।


বাদ আসর গাজীপুর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান সংলগ্ন মাঠে মরহুমার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

করোনা ভাইরাসে (কোভিড-১৯ ) আক্রান্ত হয়ে ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে গেলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন ।

Related Post