SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

দেশে কোরবানির জন্য আমাদের দেশের পশুই যথেষ্ট

Jun-24, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার বলেছেন, দেশে কোরবানির জন্য আমাদের দেশের পশুই যথেষ্ট। বাইরের পশুর কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, আমাদের দেশের কোরবানির যে পশু আছে সেটাই সারপ্লাস হবে এবার।

বুধবার (২৪ জুন) টেলিফোনে জাগো নিউজের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক।

এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, ‘গতবছর অমাদের কোরবানিযোগ্য পশু ছিল প্রায় এক কোটি ১৮ লাখ। এর মধ্যে কোরবানিতে পশু জবাই করা হয়েছিল এক কোটি ৬ লাখ। গতবছরের প্রস্ততকৃত প্রায় ১২ লাখ পশু সারপ্লাস ছিল। এবারও সারপ্লাস (উদ্বৃত্ত) হবে ইনশাল্লাহ। কোনবানির পশুর কোনো অভাব হবে না।’

তিনি বলেন, ‘এবার সারাদেশে কোরবানিযোগ্য পশু কত- এ বিষয়ে একটা জরিপ চলছে। আশা করছি, দুই সপ্তাহের মধ্যে জরিপের ফলাফল হাতে পাব। তখন নির্দিষ্ট করে বলা যাবে কোরবানিযোগ্য পশুর সংখ্যা।’

গতবছরের সংখ্যা উল্লেখ করে ডা. আবদুল জব্বার শিকদার বলেন, ‘এবারও প্রায় এক কোটি ১৮ লাখের মতোই হবে। এবার বাড়ার সম্ভাবনা কম। কারণ অর্থনৈতিক অবস্থার কারণে অনেকেই কোরবানির পশু তৈরি করতে পারেননি।’

দেশের বাইরে থেকে কোরবানির পশু আনা-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, গত দুই বছর ধরে কোরবানির জন্য বাইরে থেকে কোনো পশু আমদানি করা হয় না। আমাদের দেশের কৃষক ও খামারিরা যে পশু লালন-পালন করেন সেটাই যথেষ্ট। বরং আরও কিছু সারপ্লাস থাকে। এবারও বাইরে থেকে পশু আনার কোনো প্রশ্নই ওঠে না।

Related Post