SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ইয়োগার গুরুত্ব অপরিসীম করোনা সুরক্ষায়: নরেন্দ্র মোদী

Jun-21, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক লাইফ স্টাইল

ইয়োগা বা যোগ ব্যায়ামের বিভিন্ন আসন শরীরের ইমিউনিটি ক্ষমতা বৃদ্ধি করে করোনাকালীন সুরক্ষায় অপরিসীম ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রোববার (২১ মে) আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি একথা বলেন।

সকালে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত আয়ুস মন্ত্রণালয়ের উদ্যোগে অনলাইনের মাধ্যমে যোগ দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনের উদ্যোগে এই আয়োজন সম্প্রচার করা হয় তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে।

নরেন্দ্র মোদী বলেন, আন্তর্জাতিক ইয়োগা দিনটি আমাদের বন্ধু-প্রতিমদের একে অন্যের পাশে আসারও দিন। যে নিজের প্রতিরক্ষা সুরক্ষা দেয়, দূরকে কাছে আনে, সেটিও তো এক ধরনের ইয়োগা।

করোনাকালীন এই পরিস্থিতিতে ‘মাই লাইফ মাই ইয়োগা’ শীর্ষক ব্লগ কম্পিটিশনে বিশ্বব্যাপী মানুষের অংশগ্রহণ বলে দিচ্ছে ইয়োগা এখন কত জনপ্রিয়।

তিনি বলেন, এই বছর আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘ঘরে বসে সপরিবারে ইয়োগা’। আমরা করছিও তাই। আজ সবাই বাইরে যাওয়ার পরিবর্তে ঘরে বসে পরিবাবের সঙ্গে ইয়োগা করছি। পরিবারের শিশু, কিশোর, তরুণ, এবং বৃদ্ধ মানুষটিও যখন ইয়োগার মাধ্যমে একত্রিত হয়, তখন পুরো ঘরজুড়েই একটি সুখের আবহ বয়ে যায়। 

Related Post