SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

বর্ণবাদবিরোধী আন্দোলন; যুক্তরাষ্ট্রে নির্যাতনের শিকার ৩০০ সাংবাদিক

Jun-09, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক বিদেশের খবর

জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে চলমান বিক্ষোভ কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে যুক্তরাষ্ট্রে সাংবাদিক, ক্যামেরাম্যানসহ গণমাধ্যমের ৩ শতাধিক কর্মী পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন বলে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) অভিযোগ করেছে।

ইউএস প্রেস ফ্রিডম ট্র্যাকার কর্তৃক সংগৃহিত তথ্য উদ্ধৃত করে সিপিজে যুক্তরাষ্ট্রের সকল প্রশাসনের প্রতি আহবান জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের যেন হয়রানি, গ্রেফতার কিংবা বাধা প্রদান করা না হয়।

এছাড়া কারফিউ চলাকালেও গণমাধ্যম কর্মীরা যাতে অবাধে দায়িত্ব পালন করতে পারেন সেদিকেও পুলিশ প্রশাসনকে সজাগ থাকার আহবান জানিয়েছে নিউ ইয়র্কে ভিত্তিক সংগঠন সিপিজে।

এ সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ীরা যাতে শাস্তির আওতায় থাকে-সে ব্যাপারেও সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে ৭ জুন প্রদত্ত এক বিবৃতিতে।

স্বেচ্ছাসেবী সংগঠন সিপিজে কর্মকর্তারা বলেছেন যে, ১২৫টিরও অধিক অঘটন ঘটেছে। যার ভিকটিম হয়েছেন সাংবাদিকরা। 

Related Post