SLOT

Bangladesh Tours & Travel first online News Paper : Bangladesh Tour spot news, embassy news, hotel news, Air lines news
 

ডিপিএসসহ ব্যাংকে আমানতকারীদের জন্য বিশেষ সুবিধা

Jun-02, 2020 বিডি ট্রাভেল নিউজ ডেস্ক দেশের খবর

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় এবার ব্যাংক আমানতকারীদের বিশেষ সুবিধা দিয়েছে সরকার।

 

 

সোমবার কেন্দ্রীয় ব্যাংকের এক নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকে কোনো আমানতকারী গত এপ্রিল-মে মাসে ডিপিএস বা অন্য কোনো সঞ্চয়ী হিসাবের টাকা নির্ধারিত সময়ে জমা দিতে না পারলেও তার কাছ থেকে কোনো বিলম্ব ফি নেওয়া যাবে না। কিস্তি পরিশোধ না করার কারণে তা বন্ধ বা বাতিলও করা যাবে না।

এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি পরিশোধের জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কারও থেকে অতিরিক্ত অর্থ নিলে তা ফেরত দিতে বলা হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

করোনাভাইরাস মহামারী মোকাবেলায় গত ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণা করে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দেয় সরকার। এই সময়ে সীমিত সময়ের জন্য ব্যাংক খোলা থাকলেও জরুরি কাজ ছাড়া কাউকে না যেতে নির্দেশনা দেওয়া হয়। ফলে অনেক আমানতকারীর পক্ষে তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী আমানতের কিস্তি নির্ধারিত সময়ে ব্যাংকে জমা দেওয়া সম্ভব হয়নি। এবার সেই আমানত বকেয়ার বিলম্ব ফি মওকুফ করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, “কোভিড-১৯ মহামারীর কারণে সব শেণি-পেশার মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সঙ্কটের সময় ঋণ গ্রহীতাদের নানা সুবিধা দেওয়া হলেও আমানতকারীদের বিষয়ে কিছু বলা হয়নি। এর প্রধান কারণ ছিল এ ধরনের নির্দেশনা আগে থেকে দিলে সুযোগ ও সামর্থ্য থাকা ব্যক্তিও টাকা জমা দিতেন না। তাতে ব্যাংকগুলো তহবিল সঙ্কটে পড়ত। যে কারণে সাধারণ ছুটি শেষ হওয়ার পর এখন এ নির্দেশনা দেওয়া হয়েছে।”

Related Post